ওসমানীনগর যুব জমিয়তের কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৯:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৭ বার পঠিত
উপমহাদেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভাকেট মাও. শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, বাংলাদেশে আল্লাহর নেযাম প্রতিষ্টা করতে জমিয়ত কর্মীদের তৈরী হতে হবে। এজন্যে আগামী দিনে জাতীয় থেকে স্থানীয় সকল পর্যায়ের নির্বাচনে প্রতিযোগীতা করার মতো নেতা উপহার দিতে যুব জমিয়তকে মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রমের নজরানা পেশ করতে হবে। তবেই এ সমাজে আকারিরে দ্বীনের রেখে যাওয়া পথ প্রজ্বলিত হবে।
তিনি ১৩ আগষ্ট সন্ধ্যা ৬টার সময় উপজলার দয়ামীরস্থ তুরন খান কউিনিটি সেন্টারে উপজেলা যুব জমিয়তের কাউন্সিল উপলক্ষ্যে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা যুব জমিয়তের আহবায়ক হাফিয মাও.আব্দুস সালামের সভাপতিত্ত্বে ও যুব নেতা মাও. মাহমুদ হোসাইন ও মাও.হোসাইন আহমদ শাহিনের পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, যুব জমিয়তর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন, যুক্তরাজ্য জমিয়ত নেতা মাও. মুখতার হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাও. মুশাহিদ আলী, মাও. আব্দুল সালাম রশিদী, সাধারণ সম্পাদক মাও. আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও. জয়নুল আবেদীন, সিলেট মহানগর শাখা সাংগটনিক সম্পাদক মাও. আলী নূর,হবিগঞ্জ জেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাও. আব্দুল জলিল ইউসুফি, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাও.ওলিউর রহমান, সাধারন সম্পাদক রোটারিয়ান মাও. বদরুল আলম, সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ আব্দুশ শহিদ গলমুকাপনী। বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা সহ-সভাপতি মৌলভী ইসমাইল আল, সাধারণ সম্পাদক মাও. আমিন উদ্দিন, ইউকে জমিয়ত নেতা মাও. ফখর উদ্দিন,যুব জমিয়তের প্রতিষ্টাকালিন সভাপতি মাও.আলতাফুর রহমান,সিলেট জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী আব্দুল হামিদ খান,জমিয়ত নেতা মাও. মাশকুর, মাও. আব্দুস সালাম, হাফিজ আব্দুল মুক্তাদির বিল্লাহ, মাও. নজরুল ইসলাম, মাও. ইর্শ্বাদ খান, মাও. কবির আহমদ খান, মাও. জাকির হুসেন জামালি,মাও. মাহবুবুর রহমান, মাও. মঈন উদ্দিন, মাও. আব্দুর রকিব, মাও. জিল্লুর রহমান, মাও. আব্দুল কুদ্দুছ, হাফিয ছাদিক আহমদ, হাফিয ফুজাইল আহমদ, মাও. ইসবান খান, হাফিয কেফায়াত উল্লাহ প্রমূখ। সম্মেলনের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা ছাত্র জমিয়ত নেতা হাফিয মনসুর আহমদ।
সম্মেলনে হাফিয আব্দুস সালামকে সভাপতি ও মাও. আব্দুর রকিবকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ওসমানীনগর উপজেলা যুব জমিয়তের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মাও. মাহমুদ হুসাইন ওদুদ, মাও. হোসাইন আহমদ,মাও. মো: ইমরান খান, হাফিয আব্দুল হাই শিহাব, মাও. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মাও. জিল্লুর রহমান, সহ-সাধারন সম্পাদক হাফিয মখলিছুর রহমান, মাও. আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মাও. জাকির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ ফুযাইল, প্রচার,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাও. মঈনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাও. নাসির আল হাদী, প্রশিক্ষণ সম্পাদক হাফিয আব্দুল মুক্তাদির বিল্লাহ, অর্থ সম্পাদক মাও. আখতার হুসাইন, সাহিত্য সমপাদক মুফতি এমদাদুল হক, কৃষি ও শ্রম সম্পাদক মাও. দ্বীনুল ইসলাম, অফিস সম্পাদক মাও. জিল্লুর রহমান, সমাজ সেবা সম্পাদক হাফিয জিয়াউর রহমান, সদস্য মাও. লুৎফুর রহমান, মাও. নোমান সাদী, হাফিয আব্দুর রহমান, মাও. মিজানুর রহমান চৌধুরী, মৌলভী লুৎফুর রহমান, মাও. ফরিদ উদ্দিন, মাও. সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মৌলভী আব্দুল হাদী, আব্দুল মালিক, হাফেয সুহেল আহমদ।-বিজ্ঞপ্তি


