ওসির তৎপরতায় বিশ্বনাথে কমেছে অপরাধ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৮৯২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেনের তৎপরতায় কমে এসেছে উপজেলায় অপরাধের পরিমাণ। বিশেষ করে কমেছে চুরি ও ডাকাতি। এতে জনমনে ফিরছে স্বস্তি। ওসির তৎপরতায় খুশী বিশ্বনাথ-এর জনগণ। তবে এর ধারাবাহিকতা রক্ষার দাবি তুলেছেন অনেকেই।জানাগেছে, গত দুই মাসে তেমন কোন চুরি,ডাকাতির খবর পাওয়া যায়নি। পক্ষান্তরে পুলিশ টহল বৃদ্ধি পাওয়ায় ধরা পড়ছে চোর, ডাকাতসহ অনেক মামলার সাজাপ্রাপ্ত আসামি। অভিযান চালানো হচ্ছে মাদক ও পতিতালয়ের বিরুদ্ধেও। শের নিয়মিত টহল বাড়ায় কমছে ছিন্নমূল অপরাধীদের দৌরাত্ম্যও। উপজেলায় অবৈধ মোটরসাইকেল চলাচলে ব্যাপক কড়াকড়ি আনা হয়েছে। আটক হয়েছে প্রচুর নম্বরবিহীন মোটরসাইকেল।
পাল্টা গেছে থানার চিত্র। এখন প্রতিদিন গ্রেফতার হচ্ছে পলাতক আসামীও।
চোর-ডাকাতের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নামেন ওসি রফিকুল হোসেন। ওসির নেতৃত্বে থানার অন্যান্য অফিসারগন ও পুলিশ ফোর্স নিয়ে প্রতি রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালান তিনি। এতে গত এক মাসে থানা পুলিশ বেশকয়েকজন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। কোনও তদবিরে সাড়া না দিয়ে ওসি অত্যন্ত দৃঢ়টার সঙ্গে গ্রেফতারকৃতদ আদালতে সোপর্দ করেছেন। ইতি মধ্যে ওসি রফিকুল হোসেন কয়েক বার পুরস্কৃত হয়েছেন। আলোচিত প্রবাসীর স্ত্রী সুজিনা হত্যা মামলার কয়েকজন আসামীকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।

ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, বর্তমানে ওসি স্যারের কর্মকাণ্ডে আমরা ব্যবসায়ী সমাজসহ সকলেই খুশী। তবে আমার এর ধারাবাহিকতা চাই।
উপজেলার পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বর্তমানে থানার ওসিসহ সকল পুলিশ সদস্য তৎপর থাকায় চুরি-ডাকাতি কমে এসেছে। অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে আইনশৃংখলা অনেক ভাল রয়েছে বলে তিনি মনে করেন।