কাজী জাফর আহমদ মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ১২:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা বলেন, “হঠাৎ করে স্যার বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গুলশানের বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সাড়ে ৭টার দিকে চিকিৎসক জানান, স্যার আর নেই।”
ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষও কাজী জাফরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছাড়াও ডায়াবেটিসে ভুগছিলেন এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
কজী জাফর আহমদের ব্যক্তিগত সচিব গোলাম মোস্তফা বলেন, ‘স্যারের (কাজী জাফর) পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে।’


