কুরুচিপূর্ন বক্তব্যে দিয়ে শফিক চৌধুরী সিলেটবাসীর অন্তরে আঘাত করেছেন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১২১৩ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি::সিলেট-২ আসনের সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মীনী সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনাকে জড়িয়ে হুমকিমূলক বক্তব্যের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবক দল ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বিভিন্ন গনমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মনগড়া বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিবৃতি দাতারা হলেন উপজেলা স্বেচ্চা সেবদলের যুগ্ন আহবায়ক ইফতেকার আহমদ খোকন, আলা উদ্দিন, জুয়েল আহমদ,আহমদ আলী, আশিকুর রহমান মেম্বার,হোসাইন রাজা,আলাউর রহমান শান্ত, গোয়ালা বাজার ইউপি স্বেচ্চাসেবক দলের আহবায়ক কামাল আহমদ পারবেজ,যুগ্ন আহবায়ক কবির খান,জয়নাল আহমদ,উমরপুর ইউপি আহবায়ক শিমুল আহমদ,যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দেকী,মোবাশ্বির আলী, পৈলনপুর ইউপির আহবায়ক হাসান আহমদ জিবুল,সাদিপুর ইউপি আহবায়ক নিয়ামত মিয়া,যুগ্ন আহবায়ক জাকির হোসেন,জগলু মিয়া,বুরুঙ্গা ইউপির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ,উপজেলা স্বেচ্চা সেবকদল নেতা সৈয়দ বাবুল,সৈয়দ মোস্তাক আলী,লয়লুছ মিয়া,নজরুল ইসলাম,সেলিম আহমদ,সঞ্জব আহমদ,রেজন মিয়া,রাশিম আহমদ,লোকমান আহমদসহ স্বেচ্চা সেবকদলের উপজেলার সকল নেতৃবৃন্দ। ওসমানীনগর উপজেলা ছাত্রদল।বিবৃতিদাতারা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৈয়দ মুফাজ্জল আলী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহেল আহমদ, যুগ্ন আহবায়ক রায়হান আহমদ, সাহেদ আহমদ, আকিক আহমদ, নিজাম উদ্দিন, আনহার মিয়া, আখলাকুর রহমান সুহেল, কামরুজ্জামান কামরুল, সুবের আহমদ, জুয়েল আহমদ, আবু বক্কর সিদ্দীকি, জুবেল আহমদ জীবন প্রমুখ। পৃথক বিবৃতিতে নেতারা উলে¬খ করেন, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ আসনের সাবেক সফল এমপি সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা কে জড়িয়ে কুরুচিপূর্ন বক্তব্য দিয়ে সিলেট বাসীর অন্তরে আঘাত করেছেন। তাই শফিকুর রহমান চৌধুরী এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজ পথে আন্দোলনের ডাক দেব।


