জগন্নাথপুরে কেরোসিন খেয়ে গৃহবধূ আহত
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৯:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১২০০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে কেরোসিন খেয়ে এক গৃহবধূ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জানাগেছে, বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের সৈয়দ সারজান আলীর স্ত্রী (১৮) কেরোসিন জাতীয় পদার্থ খেয়ে আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে কি কারণে গৃহবধূ কেরোসিন খেয়েছেন তা জানা সম্ভব হয়নি।


