জগন্নাথপুর ট্রাক-পিকআপ শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৭ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক-পিকআপ শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সুনামগঞ্জ জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত জগন্নাথপুর উপজেলা শাখার ট্রাক-পিকআপ শ্রমিক সমিতির উপ-কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনে মোট ৭ টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে সভাপতি পদে ইদন মিয়া, সহ-সভাপতি পদে তকবুল আলী, সাধারণ সম্পাদক পদে মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম রফু, কার্যনির্বাহী সদস্য পদে ছৈদ আলী নির্বাচিত হন। এর মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ও কোষাধ্যক্ষ পদে জাহেদ আলী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।


