প্রেমিকাকে ঘরে তালাবদ্ধ করে বিয়েতে গেল প্রেমিক
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৯:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৫২ বার পঠিত
নিউজ ডেক্স:: প্রেমিকাকে মারধর করে ঘরে বেঁধে রেখে বিয়ে করতে গেলে পুলিশ আহত প্রেমিকাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।থানা এবং পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার হাটশহর বাখেরা গ্রামের মৃত আব্দুর রহমানের অনার্স পড়–য়া কন্যার সঙ্গে প্রেমে জড়িয়ে দৈহিক মেলামেশা করে বখাটে সেলিম। পরে বৃহস্পতিবার সেলিম প্রেমিকার সঙ্গে প্রতারণা করে পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচঁচিয়া উপজেলার জিয়ানগর লদা পাড়া গ্রামের আজিজারের কন্যাকে বিয়ে করতে যাচ্ছিল। খবর পেয়ে প্রেমিকা সেলিমের বাড়িতে এসে অবস্থান নেয়। এ সময় সেলিম ও তার লোকজন মেয়েটিকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে বিয়ে করতে যায়। মেয়ের মা শেফালী, বোন রশিদা এবং ভাবী রুপালী সেলিমের বাড়িতে আসলে তাদেরকেও মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ তার মা, বোন ও ভাবিকে উদ্ধার করে।
এ বিষয়ে বখাটে সেলিম সাংবাদিকদের কাছে প্রেমের কথা অস্বীকার করে।
মেয়ের মা শেফালী বলেন, আমরা গরীব ও অসহায় হওয়াই আমাদের বিচার করবে কে ?
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে আমরা মেয়েটিসহ তারা মা, বোন এবং ভাবীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি এবং অসুস্থ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করি।


