বালাগঞ্জে আল্ ফালাহ একাডেমিতে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে আল্ ফালাহ একাডেমির ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১৩-১৪ সালের সরকারী বৃত্তি প্রাপ্তদের সম্মানে সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকালে মাদ্রাসার হলরুমে একাডেমির শিশু সদনের পরিচালক হাফেজ মুহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার দাখিল বিভাগের সুপার মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন,লন্ডনের মিনহাজুল ক্বোরআন একাডেমির শিক্ষক বালাগঞ্জের কৃতি সন্তান হাফেজ রেদওয়ান আহমদ। বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নজমুল আজম নজম। বক্তব্য রাখেন,মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. রুম্মান আহমদ,নাজির আহমদ,মাও. আব্দুল নূর, মোহাম্মদ আলী, মাও. আব্দুল গণি, এম. এ হাসেম, মাসুম খান,ছাদিকুর রহমান,শিক্ষিকা শামীমা জান্নাত রিমা ও রুজিনা আক্তার প্রমূখ।
সংবর্ধনা অনুষ্টানে ২০১৩-১৪ইং সনে মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী ৫টি টেলেন্টপুলসহ ২২জন বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ রেদওয়ান আহমদ মাদ্রাসায় একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্টা ও অন্যান্য কাজের জন্য দুই লক্ষ টাকা প্রদান করেন। তিনি ইতোপূর্বে মাদ্রাসার উন্নয়নে আরোও ৭লক্ষ টাকা প্রদান করেছেন। বিশেষ অতিথি দেওয়ান বাজার ইউনিয়নের চেয়ারম্যান নজমুল আজম নজম মাদ্রাসায় বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল প্রদান করেন।


