বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৫:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৩ বার পঠিত
শামিম আহমদ,বালাগঞ্জ::কুশিয়ারা নদীর তীরবর্তী সিলেটের বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়কটিতে পিচ উঠে গিয়ে স্থানে-স্থানে বিশাল গর্ত ফাটল আর কুশিয়ারা নদী ভাঙনের কবলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। ফেঞ্চুগঞ্জ ব্রিজ সংলগ্ন চাঁনপুর বাস ও সিএনজি ষ্টেশন থেকে বালাগঞ্জ বাজার জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দুরত্বের এই সড়কটিতে বিগত সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাঁকা করনের কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে বর্তমান সরকারের প্রথম মেয়াদে চাঁনপুর বাজার থেকে ডাইকের বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার রাস্তায় সংস্কার কাজ করা হয়। অভিযোগ উঠেছে রাস্তা নির্মানকালীন সময়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টানের অনিয়ম দুর্নীতি আর নি¤œ মানের নির্মান সামগ্রী ব্যবহার করায় অল্প দিনের মধ্যেই বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষায় বৃষ্টিপাতের কারণে রাস্তাটি মিনি ফিশারিজে রুপ নিয়েছে। ফলে যাত্রীবাহী ছোট-বড় যানবাহন গুলো ঝুকি নিয়ে চলাচলের কারনে দুর্ঘটনায় পতিত হচ্ছে। র্দীঘ দিন যাবৎ রাস্তাটি ভাঙন আর বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। কুশিয়ারা ডাইক নামে পরিচিত এই সড়কের ভগ্নদশার কারণে বিগত দিনে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনা আহত হয়েছেন অসখ্য যাত্রী। জনপ্রতিনিধি সহ সংশ্লি¬ষ্ট কর্তপক্ষের অবহেলা আর গাফিলাতির কারনে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় রয়েছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা যায়, বালাগঞ্জ বাজার জিরো পয়েন্ট বাস ষ্ট্যান্ড থেকে ফেঞ্চুগঞ্জের চানঁপুর বাস ও সিএনটি ষ্টেশন পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কারহীন থাকায় যানবাহন ও যাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। বালাগঞ্জ জিরো পয়েন্টে বাস ও সিএনজি ষ্টেশন, ওসমানীগঞ্জ বাজার, কায়স্তঘাট বাজার, কলেজ বাজার,চৌধুরী বাজার, ডাইকের বাজার, ঢালার পার, হাড়িয়ার গাঁও, ডেকাপুর, মধুরাই, সাদেকপুর নামক স্থান সহ একাধিক স্থানে রাস্তা ভেঙ্গে পিচ উঠে গিয়ে বিশালাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া আমজুর নামক স্থান সহ একাধিক স্থানে রাস্তার বেশ কিছু অংশ ভেঙ্গে কুশিয়ারা নদীর পেটে চলে গেছে।
স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ, রাস্তাটি নির্মান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন ধরনের সংস্কার কাজ করা হয়নি। ফলে সড়কে যাতায়াতকারী যানবাহন এবং যাত্রী সাধারন প্রতিদিন চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। এতে করে প্রসুতি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য রোগীদের বাড়তি কষ্ট পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, এক সময় এই অঞ্চলের মানুষ কুশিয়ারা নদীতে নৌকায় চলাচল করতেন এবং উন্নত যোগাযোগের স্বপ্ন দেখতেন। পরবর্তীতে এই রাস্তাটি হওয়ার মাধ্যমে মানুষের কষ্ট লাগব হয় এবং তাদের দীর্ঘ দিনের কাঙ্কিত স্বপ্ন বাস্তবায়িত হয়। বর্তমানে রাস্তাটির দুরবস্তার কারনে খুবই হতাশ হয়েছেন এলাকাবাসী।
মুসলিমাবাদ গ্রামের কলেজ ছাত্র সৈয়দ জুবায়ের আহমদ বলেন, সড়কটি এমনিতেই ছোট তার মধ্যে সংষ্কারের অভাবে বড়-বড় গর্ত হয়েছে। যাত্রী সাধারনের কথা চিন্তা করে সড়কটির সংষ্কার করা জরুরী হয়ে পড়েছে।
সিলেট সড়ক ও জনপদ বিভাগের (সওজ) এক্সিকিউটিব প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ জিসি সড়কের দুরবস্থার কথা স্বীকার করে বলেন, সংযোগ চালু রাখার জন্য রাস্তার গর্ত হওয়া অংশে ইটের কংক্রিট বিছিয়ে দেয়া হয়েছে। তাছাড়া রাস্তাটি সংস্কারের জন্য ২০১৫-১৬ অর্থ বছরে একটি প্রকল্প প্রস্তাব পাটানো হয়েছে। এই প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়ে আসার পর পুরো রাস্তায় সংস্কার কাজ করা হবে বলেও জানান তিনি।


