বিএনপি নেতার মৃত্যুতে বেগম ইলিয়াসের শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৫ ইং, ৫:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৬২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার আব্দুল খালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য বেগম তাহসিনা রুশদীর লুনা। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান। অনুরোপ শোক প্রকাশ করেছেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য সুহেল আহমদ চৌধুরী,বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মো: জালাল উদ্দিন চেয়ারম্যান সাধারন সম্পাদক মো: লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক, খাজান্সী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা এটিএম নুর উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ আলতাব মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মফিজ আলী, সাধারন সম্পাদক শাহীন মিয়া। ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি নায়েফ আহমদ, সাধারন সম্পাদক আকবর আলী, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক ইসমাইল আলী। বিজ্ঞপ্তি


