বিশ্বনাথে আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১০:১২ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ‘আইডিয়াল সমাজ কল্যান সংস্থার’ ৯ম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে সুমন মিয়ার সভাপতিত্বে ও হীরা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা হীরা মিয়া, সুমন মিয়া, আমির আলী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সুয়েব মিয়াকে সভাপতি, রেদওয়ান আহমদকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি লোকমান আহমদ, রুমান মিয়া, যুগ্ম সম্পাদক রহমত আলী সাহিন, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, সহ অর্থ সম্পাদক রাসেদ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রুমেল মিয়া, প্রচার ও পাঠাগার সম্পাদক শিপন মিয়া, সহ প্রচার ও পাঠাগার সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবদুল ওয়াছেহ, সহ শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবদুল ছত্তার।


