বিশ্বনাথে আলতাফ আলীর ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৭:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১১০৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: অগ্রণী ব্যাংক বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক, সরুয়ালা নিবাসী মরহুম আলতাফ আলীর মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে। আলতাব আলীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ পরিচালনা কমিটি উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোতাহার হোসেন শাহিন। শিক্ষক শংকর কান্তি মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক, শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, আলতাফ-আফিয়া ট্রাস্টের সদস্য মো. টিপু আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন শিক্ষক আবুল বাশার।


