বিশ্বনাথে একাধিক ডাকাতি-হত্যা মামলার দুই আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৫ ইং, ৯:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১৭৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ একাধিক ডাকাতি ও হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের আলখাছ আলীর ছেলে সেবুল মিয়া (২৫) ও একই উপজেলার সত্রিশ গ্রামের মতৃ আবদুল মুছব্বিরের ছেলে রকিব (৩০)। মঙ্গলবার রাত ৯টায় পৃথক অভিযান চালিয়ে তাদের উপজেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, বিশ্বনাথ থানার এস আই মনিরুজ্জামান ও দীপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করছেন।
গ্রেফতারকৃত সেবুল কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে। মামলা নং ২ (তাং ২.১২.২০০৭ইং) মামলা নং ৫, (তাং ১২.১২.২০০৫ইং) মামলা নং ৩, (তাং ৫.১২.২০০৫)।
অপর আটককৃত রকিব এর বিরুদ্ধে থানায় হত্যা-ডাকাতি,অগ্নিসংযোগ,পুলিশ এসল্ট,দাঙ্গা মামলা রয়েছে। মামলা নং ১৭ (তাং ২৫০৪.১২ইং), মামলা নং ১৩ (২২.৪.১২ইং), মামলা নং ১৬ (তাং ২৩.০৪.১২ইং), মামলা নং ১৭ (তাং ২১.১১.১২ইং), মামলা নং ৮ (তাং ১৩.০১.২০১৩ইং) মামলা নং ১১ (তাং ২১.১০.২০০৮)। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


