বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ১:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১২০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালীটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে হল রুমে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান হোসাইনের পরিচালনায় বক্তব্য উপজেলা আ.লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, মুক্তিযোদ্ধা কমন্ডার ওয়াহিদ আলী, আ.লীগ নেতা সুফি শামছুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


