বিশ্বনাথে জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ৪:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশ জামায়াত নেতা আবদুল মজিদকে (৪০) গ্রেফতার করেছে। তিনি উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি। সোমবার দুপুর সাড়ে ১২টায় জামায়াত নেতাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি রফিকুল হোসেন বলেন, পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছেন বলে তিনি জানান।


