বিশ্বনাথে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১০৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে গ্যারেজে গাড়ি রাখা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের অন্তসত্ত্বা নারীসহ অনন্ত ৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার রামপাশা গ্রামের সেলিম আহমদ ও মনসাদ আলীর লোকজনের মধ্যে রামপাশা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন-সেলিম আহমদ (৩০), আহাদ আলী (২৬), শেলু বিবি (৫০), তাসলিমা বেগম (২৬), অন্তসত্ত্বা লুৎফা বেগম (২৫), ছায়ারুন নেছা (৫৫)। গুরুতর আহত অবস্থায় ছায়ারুন নেছা ও লুৎফা বেগমকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, রামপাশা গ্রামের আবদুল বারীর গ্যারেজে দীর্ঘদিন ধরে ভাড়ায় কয়েকটি টেম্পু গাড়ি রাখা হয়। একই গ্রামের সেলিম আহমদ ও মনসাদ আলী ওই গ্যারেজে গাড়িভাড়ায় তাদের দুইটি টেম্পু গাড়ি রেখে আসছেন। শনিবার সকালে গ্যারেজ থেকে গাড়ি বের করা নিয়ে তাদের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অনন্ত ৬ জন আহত হন।
এ ব্যাপারে সেলিম আহমদ বলেন, গ্যারেজ থাকা আমার টেম্পু গাড়ি মনসাদ আলী ভাংচুর করে। এর কারণ জানতে চাইলে তারা দল বেঁধে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার অন্তসত্ত্বা ভাবিসহ কয়েকজন আহত হই।
মনসাদ আলীর ভাই আরমান আলীর সঙ্গে মোবাইল ফোনে আলাপ হলে তিনি বলেন, বিষয়টি আপোষ-মিমাংশায় শেষ হওয়ার কথা রয়েছে। পাচ মিনিট পরে কথা হবে বলে তিনি ফোনে কেটে দেন।
রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান বলেন, সংঘর্ষের বিষয়টি উভয় পক্ষ অবহিত করেছেন। তবে বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা চলছে বলে তিনি জানান।


