বিশ্বনাথে বোনের ৩ লক্ষ টাকা আত্নসাতের মামলায় ভাই কারাগারে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ২:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১৮২১ বার পঠিত
নিজস্ব সংবাদদতা:: বিশ্বনাথে বোনের ৩লক্ষ টাকা আত্নসাতের মামলায় ভাইকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। জেল হাজতে প্রেরণকৃত আসামি হলেন-উপজেলার দেওকলস ইউনিয়নের মইজপুর গ্রামের আশরাফ আলী উরফে আসক আলীর পুত্র বাবরুল হোসেন বাবুল (২৮)। গতকাল রোববার সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল নাজমুল হোসেন চৌধুরীর আদালতে আসামি হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। তবে মামলার অপর আসামি ব্যাংক ম্যানেজারকে এক মাসের জামিন প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবি আবদুল মুমিন।
জানাগেছে, ব্যাংক থেকে তিন লক্ষ টাকা চেক জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে উপজেলার শিমুলতলা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী নূরুন নাহার লিপি বাদি হয়ে তার আপন ছোট ভাই ও অগ্রনী ব্যাংকের ম্যানেজারকে আসামী করে গত মে মাসে সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে একটি মামলা দায়ের করেছেন। দরখাস্ত মামলা নং-১৪২/২০১৫। মামলার আসামীরা হলেন-উপজেলার মইজপুর গ্রামের আশরাফ আলী উরফে আসক আলীর পুত্র ও বাদিনীর ভাই বাবরুল হোসেন বাবুল (২৮) ও অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক রামেন্দ্র নারায়ন সরকার (৪৮)। আদালতে দায়েরকৃত অভিযোগপত্রে বাদি নূরুন নাহার লিপি উল্লেখ করেছিলেন। অভিযুক্ত বাবরুল হোসেন বাবুল তার আপন ভাই। গত ৫ মে বাবুল তার (লিপি) কাছ থেকে অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখায় তার সঞ্চয়ী হিসাব নম্বার (৪৩৮০) থেকে চেকের মাধ্যমে কর্জ হিসেবে তিল লক্ষ টাকা উঠিয়ে নেয়। এরপর গত ১৩ মে কর্জ হিসেবে আরো টাকা বাবুল চাইলে তিনি ঐ একাউন্ট থেকে খালি একটি চেকে স্বাক্ষর করে বাবুলের হাতে দিলে বাবুল চেকে অংকে ৭০ হাজার টাকা লিখে ব্যাংকে চলে যায়। এরপর বাবুল ও ব্যাংকের ম্যানেজার রামেন্দ্র নারায়ন সরকার আতাত করে ঐ চেকটি ঘষামাজা করে ৭০ হাজার টাকার স্থলে ৩লক্ষ টাকা বসিয়ে এবং স্বাক্ষর জাল করে তার একাউন্ট থেকে বাবুল টাকা আত্মসাৎ করেছেন বলে এজাহারে বাদিনী উল্লেখ করেন।


