বিশ্বনাথে ব্রিটেনের কাউন্সিলর নেছার আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ৭:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ব্রিটেনের কিথলী টাউনের নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের নকিখালি দারুল ইহসান প্রি-একাডেমীর উদ্যোগে একাডেমীর হল রুমে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
একাডেমীর সভাপতি মাষ্টার সাদেক আহমদ সেবুলের সভাপতিত্বে ও পরিচালক শাহ সুমন আমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কাউন্সিলর নেছার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, মাষ্টার হোসাইন আহমদ শাহিন, জুবেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রিন্সিপাল মুফতি মাওলানা ইসলামুজ্জামান। কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র মহসিন আলী।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমীর পরিচালক শামছুল ইসলাম মুহিন, সাইদুর রহমান, প্রবাসী আফিজ আলী, সহকারী প্রিন্সিপাল রাজবিন আক্তার সুমি, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, রুকশানা বেগম, রেজাউল করিম মাছুম,সাদিকুর রহমান সৈকত, এহতেশামুল হক তোফায়েল, মঞ্জুর হক প্রমূখ।


