বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৫ ইং, ৩:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৯ বার পঠিত
বিশ্বনাথে দৌলতপুর ইউপির শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদরাসা উদ্যোগে বৃহস্পতিবার সকালে মাদরাসার হল রুমে যুক্তরাজ্য প্রবাসী তৈমুছ আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম (হান্দু মিয়ার) সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক হাফিজ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাজী তৈমুছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফিজ আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে মাদরাসার পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি


