বিশ্বনাথে শাহপিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে শাহপিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বুধবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরশ আলী মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, মাহমুদুল হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মনির মিয়া ময়নুল, শিপন আহমদ, অভিভাবক ফারুক মিয়া প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী মো. কমরু মিয়ার পক্ষে মনির মিয়া ময়নুল ২০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।


