বিশ্বনাথে শোক দিবস উপলক্ষে কবিতা পাঠ শনিবার
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৫ ইং, ৫:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
বিশ্বনাথে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ পোয়েটস ক্লাব বিশ্বনাথ উপজেলার শাখার উদ্যোগে শনিবার বেলা ৩টায় বিশ্বনাথের রাজাগঞ্জ বাজারে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, পোয়েটস ক্লাবের পরিচালক সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, খাজাঞ্চি ইউপি সাবেক চেয়ারম্যান পীর মো.লিয়াকত হোসেন, পোয়েটস ক্লাবের সিলেট শাখার সহ-সভাপতি কবি ধ্রুব গৌতম, সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, আ.লীগ নেতা পীর শাহ শামছুল ইসলাম তোতা মিয়া, সিলেট রিকশা শ্রমিকলীগের সভাপতি ফকির বুরহান উদ্দিন ভান্ডারী, বাংলাদেশ বাউল ফেডারেশনের উপদেষ্টা গীতিকার ইনছান আজাদ, বিশ্বনাথ উপজেলা চাঁদের হাটের সভাপতি ডা: বিভাংশু গুণ বিভু, পোয়েটস ক্লাব সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকী রুহী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, কণ্ঠশিল্পী স্বরদিন্দু চক্রবর্তী রেন্টু, জেলা যুবলীগের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন বিশ্বনাথ উপজেলা পোয়েটস ক্লাবের সভাপতি সাংবাদিক ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। বিজ্ঞপ্তি


