বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ৭:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতর নাম আবু সালেহ মো. মামুন ওরফে দুলু মিয়া (৩৩)। সে উপজেলার মুন্সিরগাঁও গ্রামের মৃত আবদুর নূরের ছেলে। শনিবার বিকেলে উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই রমজান আলী ও এ এস আই হুমায়ুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুইটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ও এক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় সিআর মামলা নং ৩৭/৩৮ ও সিলেট দায়রা ২৭৮/১৪ইং।


