বিশ্বনাথে স্কুল ছাত্র নিখোঁজ : থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হৃদয় মিয়া (১৩) নিখোঁজ রয়েছে। সে খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে সে নিখোঁজ হয়। কিন্তু বিকেলে বাড়িতে না যাওয়ায় সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে তার পিতা কুতুব উদ্দিন বাদি হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং ৭৩৯।


