বিশ্বনাথে হযরত ওমর ফারুক (র.) একাডেমীর সংর্বধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ৩:০৪ অপরাহ্ণ | সংবাদটি ১৯২৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. কবির আহমদ বলেছেন, পৃথিবী হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ। তথ্য প্রযুক্তির কল্যাণে মূহুর্তের মধ্যে পৃথিবীর এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে নানান রকম তথ্য বিভিন্ন মাধ্যমে আদান-প্রদান করা যায়। এ প্রজন্মের শিশুরা সেকালের শিশুদের চেয়ে অনেক এগিয়ে। আমাদের শিশু-কিশোরদের তথ্য প্রযুক্তির জ্ঞাস প্রদানের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগীতায় অংশ নিয়ে মানসিক ও শারিরিক বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
তিনি শনিবার দুপুরে বিশ্বনাথ হযরত ওমর ফারুক (র.) একাডেমীর বার্ষিক ক্রীড়া,তামাদ্দুনিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২০১৫ সালের এস এস সি পরীক্ষায় উত্তর্নী ও বিদায় সংবর্ধনা এবং একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হাসমত উল্লা পিএইচডি ডিগ্রী লাভ করায় ও ব্রিটেনের কিথলী এলাকার নব-নির্বাচিত কাউন্সিলর নেছার আলীর সম্মানে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবদুল মন্নানের সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলাম এবং আনোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট টিটি কলেজের অধ্যক্ষ হাসমত উল্লাহ, কাউন্সিলর নেছার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। বক্তব্য রাখেন, ছাত্রী মোহসানা আক্তার প্রমি। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রিন্সিপাল মর্তুজা আলী। কোরআন তেলাওয়াত করেন ছাত্র সাইফ উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক মতছির আলী, সাইদুর রহমান সালাম, কামাল উদ্দিন, শিক্ষক ফেরদৌস আহমদ, সাইফুল ইসলাম, ফারুক আহমদ, বদরুল আমীন মজুমদার, জবাউর রহমান, আবদুল ওয়াদুদ প্রমূখ।


