বিশ্বনাথ ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩০২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে গতকাল শনিবার জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রসায়ন বিভাগের অধ্যাপক এনামুল হক এর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. শরীফউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সিরাজুল হক। স্বাগত বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক অনভীর রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, আব্দুস শহিদ, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সুহাদ উজ্জামান চৌধুরী।ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো. রাজা মিয়া, আশরাফ আহমদ, আফরোজ আলী মামুন প্রমুখ।


