বিশ্বনাথ প্রেসক্লাবের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ১২:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ২০৭৮ বার পঠিত
বিশ্বনাথ প্রেসক্লাবের ২০১৫-২০১৬ সেশনের জন্য কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মিজানকে পুনরায় সভাপতি এবং সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ’র সম্পাদক ও দৈনিক জালালাবাদ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন কে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি তজম্মুল আলী রাজু (দৈনিক ইত্তেফাক/দৈনিক সুবজ সিলেট), যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ (বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম/দৈনিক সিলেটের ডাক/দৈনিক নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন (ডেইলী বিশ্বনাথ ডটকম/দৈনিক মানবকন্ঠ/সিলেট সুরমা)। এছাড়া পরবর্তী বৈঠকে পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে।
উপজেলা সদরের নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, এমদাদুর রহমান মিলাদ, সদস্য আব্দুস সালাম মুন্না, নূর উদ্দিন, জামাল মিয়া।


