লন্ডনে সিলেট জেলা বিএনপি নেতা আলী আহমদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৫ ইং, ৫:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৫৯১ বার পঠিত
নিউজ ডেক্স:: যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে সিলেট জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা দক্ষিন সুরমা উপজেলার কৃতি সন্তান জননেতা আলী আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। কেন্দ্রীয় জাসাসের যুগ্ম সম্পাদক এমাদুর রহমান এমাদ ও সাবেক ছাত্রদল নেতা খালেদ চৌধুরীর যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রাামী সভাপতি আলহাজ্ব এম এ মালেক। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুব কাদির মিলন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ মালেক বলেন, দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে বাকশালী কায়দায়। গুম খুন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ থেকে উত্তরনের এক মাত্র উপায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য সহ সারা দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আর এ আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হাসিনা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তাতে দেশের মানুষ আর তাকে ক্ষমতায় দেখতে চায় না। সভাপতির বক্তব্যে ব্যারিষ্টার এম এ সালাম সিলেটের তৃনমুলের জনপ্রিয় নেতা আলী আহমেদকে একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন, শেখ বাকশালী শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তার মতো নিবেদিত প্রাণ রাজনীতিবিদের আজ দেশের বড় প্রয়োজন।
সংবর্ধিত অতিথি আলী আহমদ তার বক্তব্যে সংবর্ধনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ অতীতে যেভাবে সহযোগীতা করে গেছেন ভবিষ্যতেও সেই ভাবে যেন সহযোগীতা করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শাইস্থা চৌধুরী কুদ্দুছ, সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল মামুন, কামাল উদ্দিন, সহকারি সাধারণ সম্পাদক ড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ফ্রান্স বিএনপি যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ছাত্র নেতা এমদাদ হোসেন টিপু, বিশিষ্ট মুরব্বী তারু মিয়া, যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক মোতাহার হোসেন লিটন, জাসাস সভাপতি এম এ সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, জাসাস সেক্রেটারি ইকবাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, আজন উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিপন, রচডেল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মইন উদ্দিন,সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সদস্য এম এস আজাদ, আবুল কালাম সেতু, যুবদল নেতা রহিম উদ্দিন, মনজুর আশরাফ খান, আফজাল হোসেন, সোয়ালেহিন করিম চৌধুরী, দেওয়ান আব্দুল বাসিত, কফিল হায়দার, শহিদুল ইসলাম চৌধূুরী মিঠু, ফয়সল চৌধুরী, মাহবুব খান নোমান, ইন্তাজ আলী, নুরুল আমিন রিপন, তারেক শেখ, সোহেল শাহ, সেবুল ইসলাম, বখতিয়ার খান, আতাউর রাহমান মিফতা, এনামুল হাসান, মিসবাহ উদ্দিন চৌধুরী, আক্তার আলি, বেলাল আহমেদ, মইন উদ্দিন, এম এ ফয়সল, আব্দুল বাসিত বকুল, আমিনুল ইসলাম, বুরহান উদ্দিন, এনামুল হাসান, আক্তার হোসেন, তুরন মিয়া,মনোয়ার হোসেন, শাহাব উদ্দিন মজুমদার সাবু, শফিউল আলম, শাজাহান মজুমদার, নুরুল আমিন, আরমান রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি


