সাবেক এমপি কলিম উদ্দিন মিলনের মাতৃবিয়োগ,ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৮:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৫৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাতক শহরের বাগবাড়ির বাসিন্দা কলিম উদ্দিন আহমদ মিলনের মাতা হাসনা বেগম ইন্তেকাল করেছেন(ইন্না—রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে নগরীর নুরজাহান ক্লিনিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন পুত্র ও ৪ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী ও আত্নীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ বুধবার বাদ আছর ছাতকে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার জানাযার নামাজে বিভিন্ন শ্রেনী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন মরহুমার প্রথম পুত্র। তার দ্বিতীয় পুত্র মঈন উদ্দিন আহমদ ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ।
এদিকে, মরহুমার মৃত্যুত্বে শোক প্রকাশ করেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা ও বিশ্বনাথ বিএনপি। শোকপ্রকাশকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী,বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান।
নেতৃবৃন্দ মরহুমার রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।


