সিলেটে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৪৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে আবদুস শুকুর (২৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। তিনি পেশায় রাজমিস্ত্রী। সোমবার সকাল ১০টার দিকে নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।শুকুর বরিশাল জেলার বাবুনগঞ্জের আবদুল কাদিরের ছেলে। নগরীর আখালিয়ার একটি কলোনিতে বাবা-মা ও স্ত্রীসহ ভাড়া থাকতেন তিনি। আবদুস শুকুর পেশায় রাজমিস্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে শুকুরের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় তার পরিবারের লোকজন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুকুরের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


