ওসমানীনগরে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৭:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের ওসমানীনগরের তাজপুরবাজারে মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাজপুরবাজারে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং বিদ্যালয়ে নির্বাচনের ভোট গণনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৮ আগষ্ট বিকাল ৫টার সময় উপজেলার তাজপুরবাজারে বিদ্যালয়ের ভোট সেন্টারে প্রবেশ নিয়ে বিদ্যালয়ের বাইরে উপজেলা ছাত্রলীগের দুইগ্রুপের মধ্যে কথা কাটা কাটি হয়। কথা কাটা কাটির এক পর্যায়ে দুই গ্রুপ একে অপরকে ধাওয়া করে। এসময় মিঠুন চক্রবর্তী নামে ছাত্রলীগের এক কর্মী আহত হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যপারে ওসমানীনগর থানার ওসি মোঃ মুরসালিন বলেন, ছাত্রদের দুই গ্রুপে উত্তেজনা শুনে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।


