ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪২৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সভা গতকাল বুধবার সন্ধায় গোয়ালা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাব সভাপতি এম এফ আলী ফয়েজ এর রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়। প্রেসক্লাব সভাপতি এম এফ আলী ফয়েজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্ঠা রোটারিয়ান কাজী হেলাল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি উজ্ঝল ধর,সহ সাধারণ সম্পাদক শিপন আহমদ,অর্থ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া,সদস্য সিতু সুত্র ধর,জয়নাল আবেদিন প্রমুখ।


