ওসমানীনগরে অগ্নি-বীনার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০১৫ ইং, ৫:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে অগ্নি-বীনা ছাত্র সমাজ কল্যান সমিতি উদ্যোগে ফ্রি কোচিং ও বৃত্তি বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার খাদিমপুর নছিব উল্যাহ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা কমিটির সভাপতি ও শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম। সংগঠনের সভাপতি সোয়াদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও সংগঠনের সাবেক সভাপতি ছায়েদ আহমদ,সংগঠনের উপদেষ্ঠা সদস্য মঈন উদ্দিন চৌধুরী,শওকত আহমদ সায়মন,খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকআব্দুল হান্নান,সরফ উদ্দিন,শফিকুল ইসলাম, সমাজসেবী আব্দুল আহাদ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান সুফি,সংগঠনের আজীবন সদস্য ইমরুল হক,সাবেক সভাপতি সেলিম আহমদ,কাঠলকাইড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল হাকিম। কোরআন তেলাওয়াত করেন সদস্য ছালাইর রহমান। অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে একটি নিম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সকল সদস্যবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


