ওসমানীনগরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ৮:১৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে তাজপুর কদমতলা এলাকায় উক্ত কর্মী সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বেচ্ছা সেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইফতেকার আহমদ খোকন এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ন আহবায়ক আহমদ আলী, হুসাইন রাজা,থানার স্বেচ্ছা সেবকদলের সদস্য নজরুল ইসলাম নোমান,লয়লুছ আহমদ,কবির খান,ইমরান হোসেন জগলূ, আবু বক্কর সিদ্দেকী,আবুল বশর সুনু প্রমুখ। সভায় সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান ও উপজেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ উপর দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।


