ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ৮:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৯১ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে সৈয়দ মান্দারুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার দুই শতাধিক লোকজনকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সিলেট প্লাজা ও তারানা জিএিনজি এমডি প্রবাসী হাজি আব্দুল মসব্বির এর অর্থায়নে মঙ্গলবার দিনব্যাপী উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। অনুষ্টানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাজি আব্দুল মসব্বির।হাজি আশিক মিয়ার সভাপতিত্বে ও উমরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউ/পি সদস্য সৈয়দ মাসুদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উমরপুর ইউ/পি চেয়ারম্যান ফারুক আহমদ,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ঔষধ প্রদান কারী যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম,ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আজির উদ্দিন,আওয়ামীলীগ নেতা সৈয়দ নেছাওর আলী, আলাউর রহমান,আকবর আলী সৈয়দ আনুর আলী, আব্দুল হক,সৈয়দ মান্দারুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল,মাষ্টার জিল্লুর রহমান,তজমুল আলী,প্রবাসী আব্দুল লতিফ,প্রবাসী আব্দুল মতিন, প্রবাসী আব্দুর রকিব,আব্দুল অদুদ হিমেল, মো: ইছাকি আলী,আলি আহমদ,সৈয়দ আনছার আলী, রফিক উদ্দিন,সৈয়দ মারজান আলী,নুর উদ্দিন, আহমদ আলী, সৈয়দ নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা রিপন কান্তি দে,রফিক আহমদ,সৈয়দ আজিম উদ্দিন,প্রবাসী আদিল আহমদ,প্রবাসী আবিদ আহমদ,সৈয়দ মানিক মিয়া। উক্ত মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এলাকার প্রায় দুই শতাধিক লোকজনকে বিভিন্ন রোগে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।


