কথিত ছাত্ররাজনীতির শেকড় উপরে ফেলতে হবে -মুহা. শরীফ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৩০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. শরীফ উদ্দিন বলেছেন, তথাকথিত সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি আমাদের শিক্ষাঙ্গন কে ধ্বংস করে ফেলছে। যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হাল ধরবে সেই ছাত্র সমাজকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আদর্শ বিবর্জিত ছাত্ররাজনীতির কারণে দেশ আজ মেধাহীন হয়ে পড়ছে। এই কথিত ছাত্র রাজনীতির শেকড় উপরে ফেলতে হবে। সেই জন্যে আজকে যারা ছাত্র তাদেরকে ইসলামী মূল্যবোধ নিয়ে আদর্শ ছাত্র হিসেবে সু-শিক্ষা অর্জন করে সুন্দর আগামীর জন্যে প্রস্তুত হতে হবে।
তিনি বৃহষ্পতিবার বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীয আয়োজিত এস.এস.সি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা (দক্ষিণ) তালামীযের আহবায়ক আলী আনহার শাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য- সুহায়ীল আহমদ তালুকদার, সিলেট (পশ্চিম) জেলা তালামীযের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুভ, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওঃ উপাধ্যক্ষ আখতার আলী, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার সভাপতি মাওঃ মুহা. লুৎফুর রহমান, সাবেক উপজেলা তালামীযের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুমিন, মাওলানা আজিজুর রহমান, শাহফিন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মাহমুদুল হাসান। হোসাইন আহমদ রাজন এর ক্বোরআন তেলাওয়াত ও শাহ মোঃ আব্দুল্লাহ এর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলার সদস্য হাফিজ ইসলাম উদ্দিন লতিফি।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলার আল ইসলাহ’র সহ-সভাপতি মাওঃ লুৎফুর রহমান, সিলেট সদর উপজেলা তালামীযের সহ-সভাপতি হাবিবুর রহমান, ময়নুল ইসলাম, আবু ছালেহ, শফিকুল ইসলাম বাবুল, আজাদুল ইসলাম, রুহুল আমিন তালুকদার, আব্দুল গফফার, নুমান আহমদ, হাফিজ গিয়াস উদ্দিন, হাফিজ গুলজার আহমদ, হাফিজ নাইম আহমদ, মুজাহিদ আলী সুমন, ছালিক আহমদ, হাফিজ মাহদি হাসান, শিপন আলী, হুমায়ুন কবির প্রমুখ।


