কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৭০ বার পঠিত
কবি নজরুল ইসলামে ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চাঁদের হাটের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পুরান হাবড়া বাজারে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
চাঁদের হাটের সম্পাদক কিল্টন দেব রিগ্যানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সুহেল তালুকদারের পরিচালনায় সভায় লেখা পাঠ ও আলোচনায় অংশ গ্রহন করেন, গীতিকার শাহ খোয়াজ মিয়া,ডা.বিভাংশু গুণ বিভু, ছড়াকার নিরঞ্জন মনি বিশ্বাস, আলী আহমদ হিরণ, ফয়জুল ইসলাম, নুরুল ইসলাম, আনসার আলী, ছালেহ আহমদ, নাহিদুল ইসলাম সিজান, রুবেল আহমদ, তারেক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


