কুপারস, সুইস ও মি. বেকার দিয়ে খালেদার জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ৬:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১৩১৮ বার পঠিত
নিউজ ডেক্স:: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৬৯তম জন্মবার্ষিকী শনিবার। সে হিসেবে ৭০ এ পা রাখবেন তিনি। নানা মহলের সমালোচনার মধ্যেই তিনি কেক কেটে নিজের জন্মদিন পালন করবেন।বিএনপি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে আসবেন খালেদা জিয়া। এর পর রাতে তিনি ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আনা ৭০ পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করবেন।
এদিকে ইতোমধ্যেই ঢাকার প্রসিদ্ধ কেক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সুইস’, ‘কুপারস’ ও ‘মি. বেকার’ থেকে আলাদা আলাদা তিনটি কেকের অর্ডার দিয়েছে দলের তিনটি অঙ্গ সংগঠন।
বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট। তবে তার জন্মদিন ও সাল নিয়ে নানা বিতর্ক রয়েছে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার এই দিনে জন্মদিন উদযাপন না করতে তার প্রতি আহ্বান জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। কিন্তু সব মহলের অনুরোধ, পরামর্শ উপেক্ষা করে ‘জাতীয় শোক দিবসে’ জন্মবার্ষিকী পালন করছেন খালেদা জিয়া।


