জগন্নাথপুরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৫:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৭ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বিএন উচ্চ বিদ্যালয় পাশে বডিং এলাকা থেকে ৪২হাজার ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ সফু মিয়া (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সিএনজি অটোরিক্সাযোগে সফু মিয়া পাইলগাঁও ইউনিয়নের ফেচী বাজার থেকে শিবগঞ্জ বাজারে ৪২ হাজার ভারতীয় নাসির বিড়ি নিয়ে আসার পথে রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই অনির্বান বিশ্বাস ও এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ বডিং এলাকায় অভিযান চালিয়ে নাসির বিড়িসহ সফুকে গ্রেফতার করলেও সিএনজি চালক টিয়ারগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আখলাকুর রহমান (২৭) পালিয়ে যায়।এস আই অনির্বান বিশ্বাস জানান, গ্রেফতারকৃত নাসির বিড়ি বিক্রেতা সফু রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের আরিস উল্ল্যার পুত্র। সে দীর্ঘদিন যাবত ভারতীয় নাসির বিড়িসহ নানা পন্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের হয়েছে।


