জগন্নাথপুরে সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৪ বার পঠিত
নিউজ ডেক্স:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্র জানায়, জয়নগর গ্রামের রুমান মিয়া ও একই গ্রামের আব্দুল আজিজের পক্ষের লোকজনের মধ্যে রোববার তিনটায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নগর গ্রামের রোমান মিয়া বরসী দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের আব্দুল আজিজ এতে বাধা দেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন আব্দুল আজিজ (৭০) নেছার বিবি (৪০), রিজিয়া বেগম(২৫),জয়নধন বিবি(৩০),টিমন মিয়া (২০) রুমান মিয়া(১৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


