জামিয়া মাদানিয়া বিশ্বনাথে দারসে বোখারীর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ৫:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৮ বার পঠিত
জামিয়া মাদানিয়া বিশ্বনাথে শনিবার বাদ জোহর দারসে বোখারী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পবিত্র হাদীসগ্রন্থ বোখারী শরীফের দারস প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস। এসময় আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ ও তানযীমূল মাদারিস সিলেট বিভাগের ১৪৩৬ হিজরী সনের ফাইনাল পরিক্ষায় (A+) প্রাপ্ত ছাত্রদের মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেনে জমিয়ত মহাসচিব মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস ও মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাস্ট এর সেক্রেটারী হাফিজ হোসাইন আহমদ। এসময় উপস্থিত ছিলেন,জমিয়ত সহ-সভাপতি,আল্লামা আব্দুর রব ইউসূফী। যুগ্ম-মহাসচিব,মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। জমিয়ত সাংগঠনিক সম্পাদক,মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সিলেট জেলা জমিয়ত সাধারণ সম্পাদক,মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান,যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।হবিগঞ্জ জেলা জমিয়ত সহ-সম্পাদক, মাওলানা আব্দুল জলীল ইউসূফী, ইউকে জমিয়ত নেতা হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা মুখতার হোসাইন সহ জমিয়তের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


