দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে মাল্টিমিডিয়া ক্লাস রুম : পাঠদান শুরু
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৯১৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে এই প্রথম মাল্টিমিডিয়া ক্লাস রুমের মধ্য দিয়ে পাঠদান শুরু হয়েছে। শনিবার দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে স্থায়ীভাবে মাল্টিমিডিয়া ক্লাস রুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোতাহার হোসেন, সালীশ ব্যক্তিত্ব মো. চন্দন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হিরণ মিয়া, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, সাবেক ইউপি সদস্য তফজ্জুল আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া, শিক্ষানুরাগী নুরুল হক লেচু মোল্লা, শিক্ষক শংকর কান্তি মন্ডল, ফজলুল হক, রকিবুল ইসলাম, কামরুন্নেছা বেগম, সেলিনা খাতুন, শারমিন আক্তার, সরুয়ালা ইত্যাদি সমাজ কল্যাণ সংস্থার সদস্য হুমায়ুন কবির, ফারহান আহমদ, আব্দুল বাছিত মুবিন উপস্থিত ছিলেন।


