বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দালকে বয়কট করল বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৭:২১ অপরাহ্ণ | সংবাদটি ৯৪৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: জাতীয় শোক দিবসের সভায় বক্তব্য রাখাসহ দলীয় আইন শৃংখলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়াকে সকল প্রকার দলীয় কর্মকান্ড থেকে বয়কট করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গোয়ালা বাজারে উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ মোতাহীর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান মানিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বিএনপি মনোনীত বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দাল মিয়া গত ১৫ আগষ্ট ওসমানীনগরে অনুষ্টিত শোক সভায় বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখাসহ দলীয় আইন শৃংঙ্কলা ভঙ্গের অভিয়োগে চেয়ারম্যান আব্দালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সিলেট জেলা বিএনপিকে আহব্বান জানিয়ে সভায় বিএনপি,অঙ্গ সংগঠন সমুহের প্রতি আবদাল মিয়াকে সকল প্রকার দলীয় কর্মকান্ড থেকে বয়কট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ইয়াহিয়া, দয়ামীর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম রেণু, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন,সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল মামুন,বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সুলেমান আলী, উসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার আহমদ বকুল, দয়ামীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমদ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিম, উসমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মুজাফফর,বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাদীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সম্পাদক হাজী আব্দুর রব প্রমুখ।
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী বলেন আব্দাল মিয়া বিএনপির ব্যানারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সব ব্যাপারে দলের বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছেন। তাই আমরা সর্বসম্মতিক্রমে আব্দাল মিয়াকে বয়কটের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়্ াবলেন দলীয় মনোনয়ন নিয়ে আব্দাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আওয়ামীলীগের সাথে আতঁত করে দলের কর্মীদেরই বিভিন্ন ভাবে মামলা মকদ্দমায় জড়িয়ে দিচ্ছেন। তাই ইতিমধ্যে বালাগঞ্জ উপজেলা বিএনপিও আব্দাল মিয়াকে দলীয় কর্মকান্ড থেকে বয়কট করছে। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়াকে দল থেকে বহিস্কার আদেশ কার্যকর করার জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দকে রেজুলেশনের মাধ্যমে অবহিত করা হয়েছে।


