বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় বিশ্বনাথে দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৫ ইং, ৫:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজান্সী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল খালিকের রুহের মাগফেরাত কামনায় গতকাল বৃহস্পতিবার বাদ জোহর বাওনপুর মাঝপাড়া জামে মসজিদে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য দোয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাওনপুর হাফিজিয়া হামিদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মোঃ ময়নুল হক, খাজান্সি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলতাব মিয়া, মাঝপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মফিজ আলী, সাধারন সম্পাদক শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আফতাব আলী, বিশিষ্ট মোরব্বি হাজী মকবুল হোসেন, হাজী আমরুস আলী, হাজী আব্দুস শহিদ, মনির মিয়া, বিএনপি নেতা আব্দুস সামাদ, গেদন মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ ও সুজন মিয়া, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক গোলাম আকবর, ওয়ার্ড যুবদল সভাপতি নায়েফ আহমদ, ওয়ার্ড ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক আফিজ আলী। বিজ্ঞপ্তি


