বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৫ ইং, ৬:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪৭ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:- যুক্তরাজ্যে বসবাসর প্রবাসী বিশ্বনাথ উপজেলার তরুন উদীয়মান সংগঠকদের নিয়ে গঠিত হয়েছে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে। এলাকার আর্থ সমাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, প্রবাসে বিশ্বনাথের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এবং নিজেদের মধ্যে সেতু বন্ধন তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে নতুন এই সংগঠনের।
সংগঠনের কমিটি গঠনের লক্ষ্যে এক সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে তরুন সংগঠক আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আব্দুল হামিদ খান সুমেদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ফরিদ উদ্দিন।
এসময় সর্বসম্মতিক্রমে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আব্দুল ওয়াহিদ আলমগীরকে সভাপতি, বদরুল আহমদকে সহ সভাপতি, আলী আকবর জুয়েলকে সাধারণ সম্পাদক মানিক মিয়াকে সহ সাধারণ সম্পাদক এস এম রফিককে ট্রেজারার ও জয়নুল আবেদিন হককে প্রেস সেক্রেটারী করে কমিটির নাম ঘোষনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সেবুল মিয়া, বদরুল আহমদ, আলী আকবর জুয়েল, আব্দুল ওয়াহিদ আলমগীর, এস এম রফিক, ফখর উদ্দিন, হারুন রশিদ, জয়নুল আবেদিন হক, কাওছার আহমদ, মানিক মিয়া, কামাল উদ্দিন, মাসুক মারুফ, আলী আহসান, আলী আহমদ, মো: আবদাল, সুন্দর আলী সুমন, ফয়জুল ইসলাম জালাল, সুমন মিয়া, তাজুল ইসলাম, আমিনুল ইসলাম মনির, ইমরান আহমদ সুমন, শাহ মুবিন আহমদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


