বিশ্বনাথে আ.লীগ নেতা ইসকন্দর আলীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৮:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মরহুম হাজী ইসকন্দর আলী ছিলেন দলের নিবেদিত প্রাণের পরীক্ষিত ত্যাগী নেতা। তাঁর রাজনৈতিক দর্শন থেকে অনেক কিছুই শিক্ষিনীয় রয়েছে। ইসকন্দর আলীরা যুগে যুগে জন্ম নিয়েছেন বলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে ছিল। বিশ্বনাথে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী করতে মরহুম ইসকন্দর আলীর অবদান চিরদিন মনে রাখবেন দলের নেতাকর্মীরা। তাঁর ঋন কোন ভাবে শোধ করা যাবে না।
তিনি মঙ্গলবার দুপুরে বিশ্বনাথে আল-ফালাহ্ ইসলামী যুবসংঘ সেনারগাঁও-এর উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাজী ইসকন্দর আলীর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মৌলানা আবু সাঈদ রউফী এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মছব্বির।
সংগঠনের সভাপতি কয়েছ মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, বিশ্বনাথ সদর ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফি, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, আরিফুল্লা সিতাব, ইলিয়াস মিয়া, নজরুল ইসলাম, বিরেন্দ্র কর, আবুল কালাম জুয়েল, জালিম শিকদার, আবদুস ছালাম, আবদুল জলিল জালাল, রিয়ান আলী, মুক্তার হোসেন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সোনাফর আলী, শাহ কবির আহমদ, প্রচার সম্পাদক শেখ জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সহ সভাপতি আরশ আলী, তাজির আলী, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, যুবলীগ নেতা নুরুল হক মেম্বার, শাখাওয়াত হোসেন, আমির আলী, রফিক হাসান, আবদুর রউফ, শাহীন আহমদ, জিয়াউল হক জিয়া, আবদুর রঊফ, হাবিবুর রহমান মিনু, সঞ্চিত আচার্য্য, তাজুল ইসলাম, রুহেল খান, জাবেদ আহমদ, দবির মিয়া, লিটন মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম, তৈমুছ আলী, শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবদুল তাহিদ, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, আকমল হোসেন, নাসির উদ্দিন, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল প্রমুখ।


