বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৫ ইং, ১০:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১১৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী সঙ্গে উপজেলার দৌলতপুর ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা সুমন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গবিন্দ মালাকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কবির মিয়া, যুবদল নেতা আবদুর রব সরকার।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, যুবদল নেতা আব্বাস আলী সুমন, ইরন মিয়া, আখদ্দুছ আলী, কবির মিয়া, আইন উদ্দিন, আছাব আলী, বিলাল মিয়া, আনোয়ার মিয়া, ছাত্রদলের সদস্য সুমন মিয়া, মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন, আমির হোসেন,এখলাছ মিয়া, আখতার হোসেন, মখলিছ মিয়া, জহুরুল হক, উস্তার আলী, নুর হোসেন, ইকবাল হুসেন, আলমগীর,আজাদ মিয়া, রহমান মিয়া, আলী হোসেন, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, আনসার, রমজান, এনাম মিয়া, মখদ্দুছ, আমিনুল, আতিকুল, দিলোয়ার, ফারুক মিয়া, আখতার প্রমুখ।


