বিশ্বনাথে জমিয়তের তরবিয়াতি মাহফিল উপলক্ষ্যে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ১০:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১২৪০ বার পঠিত
বিশ্বনাথে ১৬ আগষ্ট জমিয়তের তরবিয়াতি মাহফিল ও কর্মী সম্মেলনকে সামনে রেখে শনিবার রাতে সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ জমিয়তের সভাপতি জহিরুদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী হাফিজ হাফিজুর রহমান। সভায় কর্মসূচী সফলের লক্ষ্যে মাওলানা জহির উদ্দিনকে আহবায়ক ও মাওলানা ফখরুদ্দিনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মাসরুর আহমদ, থানা জমিয়তরে সহ-সভাপতি মাওলানা সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, যুগ্ম-সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সহ-সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদ, প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান, প্রিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন, সাহিত্য সম্পাদক কবি আবদুল্লাহ আল জামীল, যুব জমিয়তের সেক্রেটারী মুহাম্মদ ফখরুল ইসলাম, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সাহেদ আহমদ, সেক্রেটারী হাসান বিন ফাহিম, যুব নেতা মাওলানা নেছার আল মাহমুদ, মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা জাবের আহমদ, মাওলানা বেলাল আহমদ, হাফিজ খসরুজ্জামান, ছাত্র নেতা মুখতর হোসাইন, আবদুল আহাদ নোমান, মুহসিন উদ্দিন নাঈম, মাওলানা আবদুস শহিদ, হাফিজ মাহমুদুর রহমান, জাকির চৌধুরী, ফয়জুল হক, হাফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, আাগমী ১৬ আগষ্ট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা নুর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহ-সভাপতি আল্লামা আবদুর রব ইউসুফি, যুগ্ম মহা সচিব তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


