বিশ্বনাথে পথচারীকে বাচাতে গিয়ে সিএনজি উল্টে আহত ৫
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ৯১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পথচারীকে বাচাতে গিয়ে সড়কে অটোরিকশা উল্টে চালক ও শিশুসহ অনন্ত ৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিশ্বনাথ-সিঙ্গেরকাছ সড়কের শেখেরগাঁও নামক স্থানে এঘটনা ঘটে। আহতরা হলেন-সুহেল মিয়া,আইন উল্লা। বাকি আহতদের তাৎক্ষণিক নাম জানাযায়নি। এরই মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। সড়ক দূঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন এলাকার কয়েকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সিঙ্গেরকাছ বাজার থেকে বিশ্বনাথগামী একটি অটোরিকশা (সিলেট-থ-১২-৭৭৩৮) শেখেরগাঁও গ্রামের সামনে আসামাত্রই এক পথচারীকে বাচাতে গিয়ে গাড়িটি সড়কের মধ্যে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুছড়ে গিয়ে গাড়িতে থাকা যাত্রী-চালকসহ ৫জন আহত হন।


