বিশ্বনাথে পোনামাছ অবমুক্ত করলেন অতিরিক্ত সচিব আনিছুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৮:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ২০১৫-১৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বিশ্বনাথে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেলার হাওরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এ.এস.এম রাশেদুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদ, সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহ-পরিচালক তোফাজ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক।


