বিশ্বনাথে ফুঁসে উঠেছেন অটোরিকশা শ্রমিক নেতারা
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৫ ইং, ১০:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১২৭১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা সদরের আল-হেরা শপিং সিটির সামনের অটোরিকশা ষ্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিদ হয়। স্ট্যান্ডের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো দক্ষিণ করে আবারও স্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। রোববার মহাসড়ক অবরোধের প্রতিবাদে এ মিছিল বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অটোরিকশ স্ট্যান্ডের সভাপতি আজব আলী, সহ-সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক নুরুজ আলী, সদস্য কালাম মিয়া, কানাই বাবু, কয়েছ মিয়া, নজরুল মিয়া, সেবুল মিয়া, আবদুল মিয়া, মাহবুর রহমান, নজরুল মিয়া, এখলাছুর মিয়া, নজরুল খান, শামিম খান, ফরিদ খান, আছমত খা, ফরিদ মিয়া, ফারুক মিয়া, সমছু মিয়া, আজিজুল, সইদুর রহমান, আনা মিয়া প্রমূখ।
প্রসঙ্গত, রোববার মহাসড়ক অবরোধ সফলের লক্ষ্যে শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা সদরের মাইকিং করা হয়।


